Join us please http://www.treeformankind.org/p/blog-page_12.html
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ২০২২ সালের তৃতীয় গাছ উৎসব পালন করতে যাচ্ছি গাইবান্ধা ও বগুড়া জেলার গোবিন্দগঞ্জ ও সোনাতলায়। আমরা এই উৎসবে ৮৫০ টি গাছ লাগিয়ে গাছ উৎসব পালন করবো।
আমাদের এই বারের গাছ উৎসবের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রাশেদুজ্জামান রণ ভাই, সাথে রয়েছেন কয়েকজন গাছপ্রেমী স্বেচ্ছাসেবক।
আপনিও অংশ নিন আমাদের সাথে।
সেই সাথে সকলের প্রতি একটি আহবান প্রত্যেকে নিজ নিজ বয়সের সমান গাছ লাগান, অথবা সম পরিমান গাছ আমাদের উপহার দিন, আপনার হয়ে Tree for Mankind এই গাছ তুলে দিবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে। এভাবেই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে হবে আমাদেরকেই।
তাই গাছ লাগান, গাছ ভালো রাখুন, আপনিও ভালো থাকুন।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির নেতৃত্বে ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়। এবারকার ‘বিশ্ব পরিবেশ দিবস’–এর প্রতিপাদ্য বিষয় ‘অনলি ওয়ান আর্থ’, যা বাংলা করলে দাঁড়ায় ‘শুধু একটাই পৃথিবী’।
এ বছর এর আয়োজক সুইডেন। উল্লেখ্য, ১৯৭২ সালে জাতিসংঘ কর্তৃক স্টকহোম কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্টে অনুষ্ঠিত হয়েছিল। আর সেই সম্মেলনের স্লোগানও একই ছিল।
১৯৭২ সালের স্টকহোম সম্মেলনের ৫০ বছর অতিক্রান্ত হওয়ার পরও এই সত্য বর্তমানেও একইভাবে প্রযোজ্য বিধায় আবারও নতুন করে স্মরণ করে দেওয়ার প্রয়োজন হয়ে পড়ছে—এ গ্রহই আমাদের একমাত্র বাড়ি।
We are Happy to inform you that Mr. Hashemi Rafsan joined Tree for Mankind as a member.
He gifted us 40 Trees on 7th October 2021.We are Thankful to Hashemi Rafsan for supporting Tree for Mankind.
Tree for Mankind এর এবারের গাছ উৎসব ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের দুটি স্কুলে। বেরুবাড়ী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয় ও বেরুবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আমরা ২৩০ টি গাছ উপহার দিয়েছি।