জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক গাছ উপহারের মাধ্যমে এই বছরের ১ম গাছ উৎসবের উদ্বোধন হয় ৩রা মে,২০২৬।
গাছ উৎসবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলার
নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা, নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
কিসমত পাশা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার।
আমাদের এবারের গাছ উৎসবের সার্বিক দ্বায়িত্বে
ছিলেন স্বেচ্ছাসেবী সরকার জাকিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেলান্দহ
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের
বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করে, তবে ভবিষ্যতে
পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখা সম্ভব হবে।
এসময় নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা স্থানীয় জনগণকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন,
গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়
গাছের গুরুত্ব অপরিসীম।
শুধু চারা বিতরণই নয়, শিক্ষার্থীদের গাছের
যত্ন নেওয়া ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে দিকনির্দেশনাও দেওয়া হয়।
সপ্তাহ ব্যাপী গাছ উৎসবের এই আয়োজনে আমরা
মোট ১৩৫০ টি গাছ উপহার দিয়েছি আরও তিনটি স্কুলে, একটি মাদ্রাসায় ও একটি গোরস্থানে।
