Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees
Showing posts with label Plant Trees. Show all posts
Showing posts with label Plant Trees. Show all posts

Tuesday, October 10, 2017

কাঁচা মরিচ লাটসাহেব

একটু সচেতন হলেই কাঁচা মরিচ, বেগুন টমেটো যেসব গাছ টবেও হয়,অন্তত লাটসাহেব হতে পারবেনা খুব সহজে। 



আমরা কি পারিনা আমাদের বারান্দায় কিংবা ছাদে কিংবা উঠানে ৩/৪ টি মরিচ গাছ লাগাতে? একটি ছোট পরিবারের জন্য ৩/৪ টি মরিচ গাছের মরিচই যথেষ্ট । মফঃস্বল শহর তো বটেই, ঢাকা কিংবা অন্যান্য বড় শহরেও এটা করা খুবই সহজ একটি কাজ। যাদের বারান্দায় রোদ আসে তারা একটু ইচ্ছা করলেই এটা করতে পারেন। স্থানীয় নার্সারি থেকে গাছ কিনে কিংবা ঘরেও পাকা মরিচ থেকে বীজ থেকে গাছ রোপণ করা সম্ভব। এতে আপনার বাড়তি খরচ টুকু একটু হলেও কমবে, তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি গাছ থেকে মরিচ কিংবা বেগুন কিংবা টমেটো যখন তুলবেন আনন্দটা টাকা দিয়ে মাপা যাবেনা, তাছাড়া ফ্রেশ ও বিষমুক্ত সবজি খাবেন ,আপনার সন্তান খাবে, এটাও কম কথা নয়। 

ইনডোর প্ল্যান্ট এর ক্ষেত্রেও একই কথা খাটে, ঘরে কিংবা বারান্দায় ২/৩ টি গাছ থাকলে আপনি মানসিক আনন্দ যেমন পারেন তেমনি ঘরেও সৌন্দর্য বাড়ার পাশাপাশি ঘরের বাতাস ও বিশুদ্ধ থাকবে। 
 

Friday, July 7, 2017

আসুন গাছ লাগাই

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মওশুম । তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ / আঠি / বিচি / দানা / seeds গুলোকে ফেলে দেবেন না । সেগুলো ভালো করে জলে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন । যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন । আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে । যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার । ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে । যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয় । মহারাষ্ট্রের রত্নগিরি সহ আরো অনেক অঞ্চলে বনদপ্তর এই ব্যবস্থায় বৃক্ষ রোপন করে চলেছে । ভারত সহ পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে ।
তাই আসুন আমরাও সাধ্য মত চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, বনবিভাগ - সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালবাসি ।
courtesy: Faisal Hossain(TOD Group)

Sunday, June 4, 2017

প্রত্যেকে তিনটা করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ করে পরিবেশ দূষণ রক্ষা করতে পারি। প্রাকৃতিক বৈচিত্র রক্ষা করতে পারি।’
৪ জুন ২০১৭, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, সুস্থ ভাবে বেঁচে থাকতে হলে পরিবেশ মানুষের অনুকূলে থাকতে হবে। আমাদের সব সময় প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে থাকতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলতে হবে। সব মিলিয়ে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিকার দিয়ে তাকিয়ে থেকে যেন আমাদের পরিবেশের ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। শিল্পায়ন করতে হলে আমাদের যেন পরিবেশ নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Thursday, May 4, 2017

রাজধানীর তাপমাত্রা কমাতে গাছের চারা লাগাতে হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর তাপমাত্রা কমাতে সবাইকে গাছ লাগাতে হবে। এই শহরে যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা লাগাতে। সবাই মিলে গাছের চারা লাগালে আগামী পাঁচ বছরে রাজধানী সবুজে ভরে যাবে। গত ১০ এপ্রিল, ২০১৭ ইং আদমজী ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রতিদিনই আমাদের ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় দিয়ে জরিপ করিয়েছিলাম। সেই জরিপে উঠে এসেছিল ঢাকার আশপাশে গাজীপুর, সাভার, টঙ্গীতে যদি ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তা হলে ঢাকায় হয় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এতে শিশুদের ফুসফুস নষ্ট হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২৫ শতাংশ শিশুর ফুসফুস নষ্ট হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। আমরা যদি ৮-১০ লাখ গাছ লাগাতে পারি তাহলে তাপমাত্রা কমে যাবে।

এ সময় মেয়র ৫টি উন্নত শহরের পরিসংখ্যান চিত্র তুলে ধরে বলেন, সিঙ্গাপুরের আয়তন ৭১৮ বর্গ কিলোমিটার জনসংখ্যা ১ কোটি ১৯ লাখ। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৭ হাজার লোক। কোরিয়ার রাজধানী সিউলের আয়তন ৬০৫ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১ কোটির মতো, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১৬ হাজার ৫২৮জন। টোকিওর আয়তন ২ হাজার ১৮৮ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১ কোটি ৩৬ লাখ, প্রতি বর্গ কিলোমিটারে বাসকরে ৬ হাজার ২২৪ জন। বিশ্বের সবচাইতে সুন্দর শহর ক্যানবেরার আয়তন ৮১৪ বর্গ কিলোমিটার জনসংখ্যা ৩ লাখ ৫৬ হাজার, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৪৩৯ জন। মস্কোর আয়তন ২ হাজার ৫৮৩ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা ১ কোটি ১৯ লাখ, প্রতি বর্গ কিলোমিটারে ৪ হাজার ৪৪৭ জন বাস করে। আর ডিএনসিসি’র আয়তন মাত্র ৮৩ বর্গ কিলোমিটার, এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১ লাখ ২০ হাজার মানুষ। আমাদের ভাগ্য ভাল যে এখনও রাস্তায় হাঁটতে গেলে গায়ে গায়ে লাগে না।


তিনি বলেন, গত বছর উত্তরাতে ৩১ হাজার ৯৫৬টি গাছ লাগিয়েছি। এ বছর ১০ লাখের মতো গাছ লাগানোর চিন্তাভাবনা আছে। এ জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মসজিদে গাছ লাগানো হবে। আমরা ছাদ প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যদিয়ে যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগানো হবে।

Tuesday, May 2, 2017

How to Plant Trees to Conserve Energy for Summer Shade

Large deciduous trees planted on the east, west, and northwest sides of your home create soothing shade from the hot summer sun and reduce summer air conditioning costs by up to 35%

Planting the right trees in the right places conserves energy and reduces your energy bills, while helping to fight climate change. See how properly placed trees save energy by providing summer shade, winter warmth, and winter windbreaks.

  • Use less energy for yourself and your utlity company.
  • Less fossil fuel is consumed by the utility to create the energy, which means less carbon dioxide emissions.
  • Trees shade patios, sidewalks, and driveways, cool the concrete, the entire yard, and even the neighborhood.



 Source

Sunday, April 30, 2017

কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অনুরোধ


কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাইলে কোন কাজই আটকে থাকেনা তার বড় একটা কারণ টিম ওয়ার্ক । বন্ধুদের ডাকে সাড়া দেয়না এমন মানুষ খুঁজে পাওয়া আসলেই মুশকিল। পড়াশুনা শেষ করে কর্মক্ষেত্রে ঢুকে গেলে বন্ধুদের ডাকে সাড়া দেবার প্রচণ্ড ইচ্ছা থাকলেও ব্যস্ততা কিংবা পারিপার্শ্বিক কারনে হয়ে উঠেনা অনেক সময়। আমরা তাই আপনাদের কাছেই একটা অনুরোধ করছি গাছ লাগানোর ব্যাপারে আমাদের সহযোগিতা করতে। ধরুন আপনার ক্লাসে ৫০ জন বন্ধু,গড় বয়স ২০ থেকে ২৫ বছর। ধরলাম ২০ বছর। প্রত্যেকে নিজের বয়সের সমান গাছ লাগালে ১০০০ গাছ লাগানো হয়ে যাবে যদি আপনার মূল্যবান সময় থেকে ৫/৬ ঘণ্টা ব্যয় করেন। আর খরচটা মোটামুটি মানের ২ টা বার্গার/ ৩ টা স্যান্ডউইচ থেকে কোনক্রমেই বেশী নয়।২০ টি গাছ লাগাতে খরচ পড়বে মাত্র ১৫০/১৬০ টাকা। গাছ লাগানো কিংবা বাচ্চাদের কে গাছ উপহার দেয়া যে কি পরিমান আনন্দের কাজ আপনি আমাদের গাছ লাগানোর উৎসবে একদিন আসলেই বুঝতে পারবেন, যতটুকু নিজের কল্পনা শক্তি দিয়ে ভাবছেন তার চেয়েও অনেক অনেক বেশী আনন্দের। 

Planting 10 trees on a city block has health benefits equivalent to boosting income by $10000 a year or if they were seven years younger , study says.


৫০জন হয়তো রাজি হবেনা (কারণ অনেকেই ভাববে ২০ টি গাছ লাগালে কি আর এমন হবে) কিন্তু আপনি যদি আপনার ক্লাসে প্রস্তাবটা তোলেন নিশ্চিত থাকেন কমপক্ষে ১০জন বন্ধুকে পাবেন যে তারা খুশি মনেই রাজি হবে গাছ লাগাতে। তবুও ২০০ গাছ লাগানো হয়ে যাবে।

আপনারা বন্ধুরা মিলে যতো গুলো গাছ লাগাবেন আমরা আরও কমপক্ষে ততগুলো গাছ লাগাবো আপনাদের সাথে আপনাদের পছন্দমত কোন জায়গায়, কিংবা কোন স্কুলের বাচ্চাদের দিবো আপনাদের পছন্দের কোন স্কুলেই। আপনাদের আর আমাদের মিলে গাছ হয়ে যাবে ৪০০ টি(যদি ১০জন বন্ধুর গাছ গণনা করি)। সেটা যদি ৫০জনই রাজি থাকেন হয়ে যাবে ২০০০ গাছ, ১০০ টি গাছই যথেষ্ট একটি জায়গার সৌন্দর্য বাড়াতে, পরিবেশগত উপকারিতা তার চেয়েও অনেক বেশী।




Tree for Mankind আপনাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে চাচ্ছে বাংলাদেশের যেকোন স্থানে। আপনারা আমাদের প্রস্তাবটা অন্তত আপনার ক্লাসের বন্ধুদের দিয়ে দেখুন, ফেসবুকে শেয়ার করে দেখুন অনেকেই আসবে গাছ লাগাতে। আবারো বলছি আপনারা বন্ধুরা মিলে যতো গুলো গাছ লাগাবেন আমরা কমপক্ষে ততগুলোই গাছ উপহার দিবো আপনাদের, কিংবা আপনারাও পারেন আমাদেরকে উপহার দিতে আপনাদের গাছ।



তাই আপনাদের কাছে আমাদের আবেদন আসুন সবাই মিলে গাছ লাগাই, নিজের জন্য না হউক, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ উপহার দিতে পারবো।