Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees

Thursday, March 23, 2017

রুপসদি গ্রামে যাচ্ছি ২১০০গাছ নিয়ে

অল্প কয় দিনেই O2(Tree for Mankind) এর  facebook Page এ ৭২ জন সদস্য হয়ে গেছি। আমরা মোট ৩০০ টি গাছের চারা লাগিয়েছি। অর্থাৎ জনপ্রতি ৪টি গাছ লাগানো হয়েছে বলা যেতে পারে। আমরা চাই আপনিও বলুন আমরা ৩০০ টি গাছ লাগিয়েছি কিংবা বলুন আপনি ৪ টি গাছ লাগিয়েছেন। O2(Tree for Mankind)  যা গাছ লাগাবে সবটাই আপনাদের অবদান হিসেবে গণনা করবে সবসময়। কারন আপনি হয়তো নিজে গাছ লাগাচ্ছেন না, কিন্তু আপনি তো আমাদেরকে সাপোর্ট করছেন বলেই এই প্রজেক্টের একজন সদস্য।

আমরাও চাইবো আপনারা নিজে নিজে যে গাছ লাগাবেন (ইনডোর প্ল্যান্ট হলেও) তা আমাদেরকে জানান , আমরাও সেটাকে গণনা করতে চাই যদি আপনার আপত্তি না থাকে :)

খুব শীঘ্রই(১লা এপ্রিল ২০১৭) আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপসদি গ্রামে  যাচ্ছি কমপক্ষে ২১০০গাছ নিয়ে। 

This is the "Jamidar Bari". It was established in 1912 A.D. This is the symbol of heritage in Bancharampur Upazilla. It situated at village Rupasdi.



দশ লাখ তালগাছ দিয়ে বজ্রপাত ঠেকানোর পরিকল্পনা

বাংলাদেশে বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য দেশব্যাপী ১০ লাখ তালগাছ লাগানো হচ্ছে।
সরকারি কর্মকর্তারা বলেছেন,বজ্রপাত যেহেতু সাধারণত উঁচু কোন কিছুতে আঘাত করে, সেজন্য উঁচু গাছ হিসেবে তালগাছকেই তারা বেছে নিয়েছেন বজ্রপাত ঠেকানোর জন্য। তাদের ভাষায় বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি।



এর পাশাপাশি হাওর অঞ্চলে টাওয়ার নির্মাণের পরিকল্পনাও সরকার নিয়েছে।
গত কয়েক বছর ধরে বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এনিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত বছর বাংলাদেশে বজ্রপাতে প্রায় দুশো মানুষ মারা যায়। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে হাওর অঞ্চলের নয়টি জেলায়।
বজ্রপাতে প্রচুর গবাদি পশুরও মৃত্যুর ঘটনা ঘটছে।
হাওর জেলা সুনামগঞ্জের স্বরষতিপুর গ্রাম থেকে কৃষক এনামুল হক বলছিলেন,তাদের একটি মসজিদে সন্ধ্যায় নামাজের সময় বজ্রপাতে একসাথে ১৩ জনের মৃত্যু হয়েছিল ২০১১ সালে। সেই থেকে গ্রামটিতে বজ্রপাত নিয়ে আতংক তৈরি হয়েছে।
কিন্তু তাদের এলাকায় প্রতিবছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে বলে তিনি উল্লেখ করেছেন।
বজ্রপাতে মানুষ এবং গবাদি পশুর মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বজ্রপাতের প্রবণতাও বাড়ছে। এই পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার জন্য পদক্ষেপ নেয়ার প্রশ্নে সরকারের ওপরও তাগিদ বাড়ছিল।
এখন এসে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলছে। আর তাতে মুল পদক্ষেপ হিসেবে দেশের ৬৪টি জেলায় তালগাছ লাগানো হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলছিলেন,বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে উঁচু গাছ হিসেবে তালগাছকে বেছে নেয়া হয়েছে।
তিনি উল্লেখ করেছেন,থাইল্যান্ডে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সেখানকার বিশেষজ্ঞের পরামর্শও বাংলাদেশ নিয়েছে।
দেশের একজন বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আসাদুল হক মনে করেন, বজ্রপাত যেহেতু উঁচু জায়গায় আঘাত করে, সে হিসেবে তাল গাছ মৃত্যু কমাতে সহায়ক হবে।
কিন্তু বজ্রপাতের আঘাত পাওয়া গাছটি নষ্ট হয়ে যাবে। সেখানে হাওর এলাকায় টাওয়ার নির্মাণ করা হলে স্থায়ী ব্যবস্থা হতো বলে তিনি মনে করেন।
সচিব শাহ কামাল অবশ্য জানিয়েছেন, ভিয়েতনামে টাওয়ার দিয়ে মৃত্যুর হার কমানো হয়েছে। বাংলাদেশ হাওর এলাকায় তালগাছের পাশাপাশি টাওয়ার নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য ভিয়েতনামের বিশেষজ্ঞদের আলোচনা করা হচ্ছে।

Source

পানির অপচয় রোধ করুন

স্পঞ্জ যেভাবে পানি ধরে রাখে গাছও সেভাবে মাটির ভিতরের পানিকে ধরে রাখতে সাহায্য করে। তাপমাত্রা নিয়ন্ত্রণে বৃক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি পূর্ণ বয়স্ক আম বা কাঁঠাল গাছ গ্রীষ্মের তপ্ত দুপুরে ১০০ গ্যালনের মতো পানি প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে ছেড়ে দেয়। এর ফলে চারপাশের তাপমাত্রা কমে আসে যা এয়ারকুলারে ৪-৫টি ঘরের শীতলকরণের সমান।



 

Wednesday, March 22, 2017

আমাদের পরবর্তী কার্যক্রম

আমরা আশা করছি খুব শীঘ্রই দেশের বিভিন্ন স্থানে গাছ লাগানো শুরু করবো।

আমাদের সম্ভাব্য পরবর্তী জেলা গুলো হচ্ছে ঃ

ব্রাহ্মণবাড়িয়া
 বগুড়া
গোপালগঞ্জ
মাদারীপুর
কিশোরগঞ্জ
মানিকগঞ্জ
সিরাজগঞ্জ
ময়মনসিংহ
শরীয়তপুর 
 লক্ষ্মীপুর

তারিখ ঠিক হবার পর আপনাদের নির্দিষ্ট স্থানের ঠিকানা জানিয়ে দিবো , আমাদের ফেসবুক পেজে ও আপনি সবসময় আপডেট পাবেন।

আপনারা জানেন আমাদের প্রথম যাত্রা শুরু হয়েছিল নরসিংদী জেলায়

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মস্থানে





Tuesday, March 21, 2017

Plant Trees for Your Beloved Childen


One generation plants the Tree the next gets the Shade.

If it is hard for you to Plant then please Help us to plant on behalf of you..

Plant More Trees ! Save Wild Life !


The true meaning of life is to plant trees, under whose shade you do not expect to sit.



We are Passionate About Planting Trees anywhere in Bangladesh. Just Help us to find out a School to distribute Trees...

Find us on : facebook.com\treeformankind 
Contact us : treeformankind@gmail.com