Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees

Monday, July 17, 2017

কুমিল্লা গাছ উৎসবের ছবি


বহু প্রতিক্ষিত কুমিল্লা গাছ উৎসবের আয়োজন ও সফলভাবে শেষ করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ফয়েজ আহমেদকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা Tree for Mankind এর পক্ষ থেকে।

বহু প্রতিক্ষিত বলার কারণ হচ্ছে কুমিল্লা গাছ উৎসব হবার কথা ছিল ১৩ই মে , যা গাছের স্বল্পতার জন্য আমরা করতে পারিনি যদিও ১৩ই মে আমরা বগুড়া গাছ উৎসবের আয়োজন করেছিলাম।


কুমিল্লা গাছ উৎসবে ২৫০০ গাছ উপহার দিয়েছি কুমিল্লা শহরের চারটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে যা এখন পর্যন্ত সবচেয়ে বেশী সংখ্যক।গাছ নিয়ে তাদের উৎসাহ ও হাসি খুশি মাখা মুখ সত্যি সত্যি এটাকে উৎসবে পরিণত করেছিলো। শুরুতেই গিয়েছি কুমিল্লা জিলা স্কুল তারপর একে একে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সব শেষে ফরিদা বিদ্যায়তন স্কুলে। প্রত্যেকটি স্কুলের শিক্ষকদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।



01
 প্রধান শিক্ষিকা গাছ উৎসবে গাছ উপহার দিচ্ছেন,সাথে উৎসবের আয়োজক ফয়েজ আহমেদ ও Tree for Mankind এর Active Member  রাহাত আহমেদ(Pic-01,02)

02

গাছ উপহার পেয়ে খুশি

Comilla Zila School
Quick Facts

5th Tree Festival by Tree for Mankind
Name: Comilla Tree Festival
Host: Faiz Ahmed
Code: O2CSK2500
Number of Tree: 2500

Trees: Jolpai, Kathal, Peyara, Bokul, Dalim, Telsur,Tetul, Amloki,Chalta, Mehgoni
Location: Kandirpar, Sadar, Comilla
Date: 15th July,2017

ফরিদা বিদ্যায়তন স্কুলে

ফরিদা বিদ্যায়তন স্কুলে গাছ উপহার দিচ্ছেন ফয়সাল ইবনে খায়ের

রাহাত আহমেদ গাছ উপহার দিচ্ছেন

জেলা ফরেস্ট অফিসারের সাথে Tree for Mankind Team

03
গাছ উপহার দিচ্ছেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সাথে আয়োজক ফয়েজ আহমেদ ও Tree for Mankind এর Active Member সাইফুল ইসলাম সুমন(Pic-03)

04
                           গাছ উপহার দিচ্ছেন ফরিদা বিদ্যায়তন স্কুলের প্রধান শিক্ষিকা(Pic-04)
গাছ উপহার দিচ্ছেন ফয়সাল ইবনে খায়ের



                                                    গাছ হাতে খুদে শিক্ষার্থীরা খুব খুশি


গাছ উপহার দিচ্ছেন আহসান হাবিব উন নবী, গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়









গাছ হাতে আনন্দিত

কুমিল্লা জিলা স্কুল




Sunday, July 16, 2017

ফয়েজ আহমেদ কে ধন্যবাদ

 

কুমিল্লা গাছ উৎসবের আয়োজন সফলভাবে শেষ করতে সর্বাত্মক সহযোগিতা করার জন্য 
ফয়েজ আহমেদকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা Tree for Mankind এর পক্ষ থেকে।

কুমিল্লা গাছ উৎসবে ২৫০০ গাছ উপহার দিয়েছি কুমিল্লা শহরের চারটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে। গাছ নিয়ে তাদের উৎসাহ ও হাসি খুশি মাখা মুখ সত্যি সত্যি এটাকে উৎসবে পরিণত করেছিলো। আমরা স্কুলের শিক্ষকদের কাছেও কৃতজ্ঞ তাঁদের আন্তরিক সহযোগিতার জন্য।


New Active Member

Today(16th July 2017) Mr. Syful Islam Sumon joined Tree for Mankind Team as an Active Member.

Let's give him Congratulation for being an Active Member.​ 

He attended Comilla Tree Festival as our Guest Member. He gifted 125 Trees for our next Tree Festival.

Md. Syful Islam Sumon, new active member
 
Syful Islam Sumon with our host, Faiz Ahmed


We are so happy that our Guest members are joining as our Team member. So, we invite you all at our each Tree Festival. You may like our Tree Plantation Program(Festival) because we gift trees to little students who become very happy with this nice Gift(Because they also know that "Tree is badly necessary for a better Earth"). It is a small gift but their smile make it more valuable. We are sure that if you go with us you will also happy to see their smiling faces and cordial acceptance to take Tree as a Gift.

Friday, July 14, 2017

New Exclusive Member from Guest Member

Congratulation for Devojyoti Aich to become our New Exclusive Member of Tree for Mankind Team.

 

Devojyoti gifted us 500 Trees for our Comilla Tree Plantation Program.


He was present as Guest Member on 13th May in Bogra Tree Program .

 We are so happy that our Guest members are joining as our team member. So, we invite you all at our each Tree Program. You may like our Tree Plantation Program because we gift these trees to little students who become very happy with this nice Gift(Because they also know that "Tree is badly necessary for a better Earth".
 
On 13th May in Bogra

২৬০০ নয় ৩১০০ গাছ

আপনারা জেনে খুশি হবেন যে ১৫ই জুলাই কুমিল্লা ও পরশুরাম গাছ উৎসবে আমরা পূর্ব ঘোষিত ২৬০০ গাছের পরিবর্তে ৩১০০ গাছ উপহার দিবো স্কুলের বাচ্চাদের তাদের নিজ নিজ বাড়িতে লাগানোর জন্য । কিছু সংখ্যক গাছ স্কুল ক্যাম্পাসেও লাগানো হবে।


কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন ও গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০০ গাছ উপহার নিয়ে যাচ্ছি শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বাড়ির আঙিনায় গাছ লাগাবে এবং কিছু গাছ স্কুল ক্যাম্পাসেও লাগানো হবে।

একই দিনে আমরা ফেনীর পরশুরাম উপজেলার তিনটি স্কুলে ৬০০ গাছ উপহার দিবো । আপনারাও আসুন আমাদের গাছ লাগানোর উৎসবে।

আপনিও আসুন আমাদের সাথে গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে। কিংবা আপনি আমাদেরকে গাছ উপহার দিতে পারেন। আপনার পক্ষ থেকে আমরা গাছ লাগাবো দেশের কোন এক প্রান্তে।