Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees

Tuesday, July 11, 2017

New Active Member

Nur-E-Jannath joined Tree for Mankind Team as an Active Member on 10th July.

Let's give her a big hand for being an Active Member.​



http://www.treeformankind.org/p/team-members.html


We are happy to inform you that we have now  

22 Members. 
Among them

Five Active Members. 
Six Exclusive Members.
Two Super Active Members.
 


http://www.treeformankind.org/p/blog-page_12.html

Follow us


Friday, July 7, 2017

আসুন গাছ লাগাই

এখন আম, লিচু, কাঁঠাল, জাম খাবার মওশুম । তাই অনুরোধ আম, লিচু, কাঁঠাল, জাম খাবার পর তার বীজ / আঠি / বিচি / দানা / seeds গুলোকে ফেলে দেবেন না । সেগুলো ভালো করে জলে ধুয়ে, শুকিয়ে একটা কাগজে মুড়ে রেখে দিন । যদি কখনও কোথাও গাড়িতে করে দূরে ঘুরতে যান তবে সেই বীজগুলো অবশ্যই রাস্তার ধারের অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছড়িয়ে দিন । আসছে বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন চারাগাছ জন্ম নেবে । যদি এদের মধ্যে একটা গাছ ও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে আপনার দেওয়া সবথেকে বড় উপহার । ফলের গাছ শুধু পরিবেশকে অক্সিজেন দিয়ে সতেজই রাখে না, ফল খাবার লোভে অনেক পাখি আসে গাছে গাছে । যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য রক্ষা হয় । মহারাষ্ট্রের রত্নগিরি সহ আরো অনেক অঞ্চলে বনদপ্তর এই ব্যবস্থায় বৃক্ষ রোপন করে চলেছে । ভারত সহ পৃথিবীর অনেক দেশই এই ভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর কাজে এগিয়ে এসেছে ।
তাই আসুন আমরাও সাধ্য মত চেষ্টা করি এই প্রকৃতিকে ভালো রাখার, আসুন গাছ লাগাই, বনবিভাগ - সরকারের উপর সব দায় না চাপিয়ে নিজেরা সচেতন হই, প্রকৃতিকে ভালবাসি ।
courtesy: Faisal Hossain(TOD Group)

সিএনজি'তে শিমগাছ, বৃক্ষ নিধনের যুগে উদাহরণই বটে


 চালকের আসনের পাশের জানালা বেয়ে লকলকিয়ে সিএনজি চালিত অটোরিকশার ছাদে উঠে গেছে লতা। শিম গাছ একটু দ্রুতই বাড়ে। তাই অল্পদিনের মধ্যেই ঝুপিয়ে যাবে, বোঝাই যাচ্ছে। কিন্তু অটোরিকশায় শিম গাছ কেন? উত্তর এল, ‘খালি শিম গাছ না তো, আরো নয় পদের গাছ আছে।’

যিনি উত্তর দিলেন তিনি এই বাহনটির চালক। নাম মোহাম্মদ জাকির, বাড়ি বরগুনা। বললেন, ‘এই সিএনজির মধ্যে হরিতকি গাছ আছে, পাতাবাহার আছে কয়েক রকমের।’

চালকের আসন থেকে নামতেই দেখা গেলো এক চুলও বাড়িয়ে বলেননি জাকির। তার বসার দুই পাশে নানা রকম গাছ লাগানো। প্লাস্টিকের বোতলের ভেতর পানি দিয়ে পাতাবাহার, ডান পাশের জানালার সাথে প্লাস্টিকের ছোট বড় আরো বেশ কিছু বোতল দিয়ে টব বানানো। তাতেও চারা গাছ আছে বেশ কয়েকটি।

তাইবলে অটোরিকশায় গাছ? তাও আবার ১০ জাতের? কেন? প্রকৃতি যে কারো কারো উপর ভর করে তার প্রমাণ মোহাম্মদ জাকির। গাছের প্রতি তার ভালোবাসা রীতিমত পাগলামির পর্যায়ে চলে গেছে।

মোহাম্মদ জাকির জানালেন গাছের প্রতি ভালোবাসা তার আজীবনের। সেই ভালোবাসার টানে নার্সারি করেছিলেন তিনি। সেটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। তবে গাছের প্রতি তার ভালোবাসা যতটা, ক্রেতাদের ততটা না। ব্যবসায় লাভ হতো না তেমন।

সংসার চালানোর তাগিদে বিকল্প খুজতে হলো তাকে। ঢাকায় এসে অটোরিকশা চালানো শিখলেন। এখন ভাড়া নিয়ে চালান। কিন্তু গাছের প্রতি তার ভালোবাসা কমেনি একটুও। আর সেই ভালোবাসা থেকেই অটোরিকশায় সাজিয়েছেন গাছে গাছে।


ভেতরেই থাকে বোতল ভরা পানি। মাঝে মাঝে অটো থামিয়ে জিড়িয়ে নেয়ার ফাঁকে গাছে পানিও দিয়ে দেন। গাছের পাতায় লেগে থাকা ধুলো মুছে দেন। রাস্তার লোকজন ভিড় করে দেখে এই গাছপাগলা অটোচালকের কাণ্ড।

গাড়ি জোরে টানলে গাছ নষ্ট হয় না?- জানতে চাইলে জাকির বললেন, ‘নাহ, গাছের একটা পাতাও পড়ে না। দেখেন না কি সুন্দর বড় হইছে। ছাদে তার দিয়া মাচা বানায়া দিছি।’

-মালিক কিছু বলে না?

-কয় না আবার? কইছে আমার সিএনজির ছাদ নষ্ট কইরা ফালাইতেছো তুমি।

-আপনি কী বলেন?

-আমি কইছি ছাদ নষ্ট হইলে আমি সারায় দিমু। তবু গাছ ফালামু না।’

বৃক্ষ নিধনের যুগে মোহাম্মদ জাকিররা উদাহরণই বটে।

সূত্র:ঢাকাটাইমস

Wednesday, July 5, 2017

New Exclusive Member

Today Arafat Rahman Pappu & Shantanu Saha Joined Tree for Mankind Team as Exclusive Member.

Congratulations from Tree for Mankind.

Both of them Gifted us number of Trees of their Age in Months(Criteria for being an Exclusive Member).

Arafat Rahman Pappu and Shantanu Saha were present as Guest Member on Earth Day(22nd April) Tree Plantation Program at Gauripur, Mymensingh.


From Right Pappu & Shantanu

From Left Shantanu & Pappu on Earth Day Program


http://www.treeformankind.org/p/team-members.html
http://www.treeformankind.org/p/blog-page_12.html

Tuesday, July 4, 2017

কুমিল্লা গাছ উৎসব ১৫ই জুলাই



আমাদের পরবর্তী গাছ উৎসব ১৫ই জুলাই কুমিল্লাতে। ঐদিন আমরা ২০০০ গাছ লাগাবো কুমিল্লা শহরের কয়েকটি স্কুলের বাচ্চাদের উপহার দেয়ার মাধ্যমে। আপনারা জানেন আমরা এখন পর্যন্ত ৬১০০ গাছ লাগিয়েছি মার্চ থেকে মে এই তিন মাসে।
 
ঢাকা চট্টগ্রাম এর পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর কুমিল্লা।এটির মেট্রোপলিটন এলাকার আয়তন ১৫৩ বর্গকিলোমিটার

আয়তনঃ ৩০৮৭.৩৩ বর্গ কিলোমিটার।
আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার
শালবন বিহার, কুমিল্লা

এর উত্তরে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নোয়াখালী ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মুন্সীগঞ্জ , চাঁদপুর জেলা নারায়ণগঞ্জ জেলা।  ভারতের সাথে এই জেলার ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।
কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল।

মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নং সেক্টর এর অন্তর্গত ছিল। ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল ২নং সেক্টর।

মেঘনা, গোমতী, ডাকাতিয়া, তিতাস ও কাকড়ী কুমিল্লার প্রধান নদী । 

কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষন রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষন হিসেবে পরিচিতি পেয়েছে। কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমেট্রি রয়েছে।

আপনিও আসুন আমাদের সাথে কুমিল্লা গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে। কিংবা আপনি আমাদেরকে গাছ উপহার দিতে পারেন। আপনার পক্ষ থেকে আমরা গাছ লাগাবো দেশের কোন এক প্রান্তে। 


দুটি গাছ উৎসব একই দিনে



আগামী ১৫ই জুলাই Tree for Mankind Team  যাচ্ছে কুমিল্লা ও ফেনী জেলার পরশুরাম উপজেলায়

কুমিল্লা গাছ উৎসবে আমরা ২০০০ গাছ লাগাবো আর পরশুরাম গাছ উৎসবে ৬০০ গাছ লাগাবো ইনশাল্লাহ। আপনারা জানেন আমরা ইতিমধ্যে ৬১০০ গাছ লাগিয়েছি নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া, ময়মসিংহ ও বগুড়া জেলায়।  

পরশুরাম উপজেলায় যাচ্ছি ৬০০ গাছ নিয়ে


ফেনী জেলায় অবস্থিত পরশুরাম উপজেলার উত্তর, পুর্ব ও পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিনে ফুলগাজী উপজেলা। কথিত আছে , অত্র এলাকায় জনৈক পরশুরাম চৌধুরী নামীয় একজন জমিদারের নামে পরশুরাম উপজেলার নামকরণ করা হয়।


মুক্তিযুদ্ধে পরশুরামের পশ্চিম অংশ ১নং এবং পূর্বাংশ ২নং সেক্তরের অধীনেছিল

পরশুরাম উপজেলায় তিনটি নদী রয়েছে (মহুরী, চিলনিয়া ও কহুয়া)।

জেলা সদর হতে দূরত্ব প্রায় ২৫কি:মি:।


দর্শনীয় স্থানঃ শমসের গাজীর দিঘী, জংলী শাহ-এর মাজার, আবদুল্লাহ শাহ-এর মাজার, বিলোনিয়া স্থল বন্দর , মালিপাথর বধ্য ভূমি

আগামী ১৫ই জুলাই পরশুরাম উপজেলায় যাচ্ছি ৬০০ গাছ নিয়ে, আপনিও আসুন আমাদের সাথে আপনার বয়সের সমান সংখ্যক গাছ নিয়ে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিন, আমরা গাছ লাগাবো আপনার হয়ে।