Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees

Sunday, September 15, 2019

চান্দিনা গাছ উৎসব - ২১শে সেপ্টেম্বর ২০১৯



আমাদের পরবর্তী গাছ উৎসব আয়োজনে আমরা যাচ্ছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে । আগামি ২১শে সেপ্টেম্বর ২০১৯ চান্দিনা গাছ উৎসবের মাধ্যমে আমাদের ১৬তম গাছ উদযাপনে আপনিও আসুন আমাদের সাথে গাছ উৎসবের অংশীদার হতে। ঐদিন আমরা ১৩০০ ফলজ গাছ উপহার দিবো ৪ টি স্কুলের শিক্ষার্থীদের হাতে। 

এবারের গাছ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন ইমরান হোসেন, যিনি আগেও নারায়ণগঞ্জে দুটি গাছ উৎসবের সফল আয়োজন করেছিলেন। ইমরান হোসেন Tree for Mankind এর একজন  Active Member.

আপনিও আসুন আপনার বয়সের সমান গাছ নিয়ে আমাদের গাছ উৎসবে কিংবা আপনার গাছ আমাদের উপহার দিতে পারেন, আপনার হয়ে আমরা গাছ লাগাবো গাছ উৎসবে। মাত্র ৮ টাকায় একটি গাছ লাগানো সম্ভব কারণ Tree for Mankind গাছ সংগ্রহ করে সরকারী বন বিভাগের অফিস থেকে, এতে আমরা কম খরচে অনেক বেশী গাছ যেমন লাগাতে পারি তেমনি তুলনামূলক ভাবে ভালো জাতের গাছের চারা নিশ্চিত হয়। 
 

Saturday, September 14, 2019

Shihan Foyez is our New Exclusive Member

We are glad to inform you that Shihan Foyez joined Tree for Mankind Team as an Exclusive Member.

He gifted us 625 Trees for our Tree Festival.

We are Grateful to Shihan Foyez for joining Tree for Mankind Team by gifting Trees.

We are also Thankful to Md. Taufiqur Rahman Tushar for motivating him to join Tree for Mankind.

              
http://www.treeformankind.org/p/our-team_15.html
See our Team
http://www.treeformankind.org/p/blog-page_12.html
Join us it is so easy
Please Join us to Plant more Trees. You can plant Trees at your own place or you can gift us your Trees, we will plant for you.

Wednesday, September 11, 2019

New Member of Tree for Mankind

We are Happy to inform you that a New Member,Babar Md. Khalid Akbar joined Tree for Mankind Team.



Babar Md. Khalid Akbar gifted us 60 Trees for 15th Tree Festival at Cumilla.

He also joined 15th Tree Festival to gift Trees to students.

Babar Md. Khalid Akbar is our New Member

We are Thankful to Babar Md. Khalid Akbar for joining Tree for Mankind Team to plant more trees to save environment.

Please Join us to Plant more Trees. You can plant Trees at your own place or you can gift us your Trees, we will plant for you.,

Wednesday, September 4, 2019

কুমিল্লা গাছ উৎসব ২০১৯



আগামী ৭ই সেপ্টেম্বর ১৫তম গাছ উৎসব উদযাপন করতে আমরা যাচ্ছি ময়নামতির শহর কুমিল্লায়। কুমিল্লা গাছ উৎসবে আমরা ১০০০ গাছ উপহার হিসেবে নিয়ে যাচ্ছি স্কুলের শিক্ষার্থীদের জন্য।

আপনিও আসুন আমাদের সাথে কুমিল্লা গাছ উৎসবে আপনার বয়সের সমান গাছ নিয়ে। কিংবা আপনি আমাদেরকে গাছ উপহার দিতে পারেন। আপনাদের সহযোগিতা পেলে Tree For Mankind আরও বেশি বেশি গাছ লাগাতে পারবে সারাদেশে।
ঢাকা ও চট্টগ্রাম এর পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর কুমিল্লা।

কুমিল্লার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা এবং পশ্চিমে মুন্সীগঞ্জ , চাঁদপুর জেলাও নারায়ণগঞ্জ জেলা। ভারতের সাথে এই জেলার ১০৬ কিলোমিটার সীমান্ত রয়েছে।

কুমিল্লা একসময় বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের অংশ ছিল।

মুক্তিযুদ্ধে কুমিল্লা ২ নং সেক্টর এর অন্তর্গত ছিল। ঢাকা, ফরিদপুরের কিছু অংশ, নোয়াখালী ও কুমিল্লা নিয়ে গঠিত হয়েছিল ২নং সেক্টর।

মেঘনা, গোমতী, ডাকাতিয়া, তিতাস ও কাকড়ী কুমিল্লার প্রধান নদী ।

খাদি কাপড় ও রসমালাইয়ের জন্যে বিখ্যাত কুমিল্লা জেলা

কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষন রয়েছে। কুমিল্লার লালমাই ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে। এখানে রয়েছে শালবন বিহার, কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া, ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া, রাণীর বাংলার পাহাড়, আনন্দ বাজার প্রাসাদ, ভোজ রাজদের প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি। এসব বিহার, মুড়া ও প্রাসাদ থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সামগ্রী উদ্ধার করা হয়েছে যা ময়নামতি জাদুঘরে সংরক্ষিত রয়েছে। ময়নামতি একটি বিখ্যাত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক এলাকা। ময়নামতি জাদুঘরটি একটি অন্যতম পর্যটন আকর্ষন হিসেবে পরিচিতি পেয়েছে। কুমিল্লাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিভিন্ন দেশের সৈন্যদের কবর ও ওয়ার সেমেট্রি রয়েছে।

ধর্মসাগর

Magic Paradise

ময়নামতি 





Monday, September 2, 2019

২০১৮ টি গাছ উপহার দিয়েছি ১৪তম গাছ উৎসবে

গত ৩১শে আগস্ট নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় আমরা ২০১৮ টি গাছ উপহার দিয়ে এসেছি একটি মাদ্রাসা ও ৪ টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে। ১৪ টি গাছ উৎসব মিলিয়ে আমাদের গাছের সংখা এখন ২১৬৯০ টি মানে আমরা গত ৩ বছরে মাত্র ২১.৬ শতাংশ লক্ষ্য অর্জন করেছি(১লক্ষ গাছের মিশন), যদিও আমাদের বহুপথ পাড়ি দেওয়া বাকি এখনো।



আমরা এবার আম,জাম, কাঁঠাল, আতা, বেল, জলপাই ,জাম্বুরা, লটকন , আমড়া, চালতা, কামরাঙ্গা, কদবেল, ডালিম, তেঁতুল, আমলকী, পেয়ারা, বিলিম্বি, অর বড়ই, বহেরা, হরতকি,নিম,মহুয়া, রেইনট্রি, শিল কড়ই, বকুল, জারুল, কৃষ্ণচূড়া, গর্জন ও গামারি গাছ উপহার দিয়েছি। অর্থাৎ এবারের গাছ উৎসবে আমরা সবচেয়ে বেশি জাতের(২৯ রকমের) গাছ উপহার দিতে পেরেছি।



ড সাদেক দাখিল মাদরাসা, বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেরাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, করইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়- এই ৫টি মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গাছের চারা তুলে দিয়েছি তাঁদের নিজ নিজ বাড়িতে লাগানোর জন্য। এছাড়াও বৃক্ষ জাতীয় ফুল গাছ গুলি মাদরাসা ও স্কুলের প্রাঙ্গনে লাগানো হবে বলে শিক্ষকগণ কথা দিয়েছেন।

একজন ম্যাডাম গাছ উপহার দিচ্ছেন

বাহেরচর স্কুল মাঠে গাছের জন্য সারিবদ্ধ শিক্ষার্থীরা 


এবারের গাছ উৎসব থেকে আমরা নতুন একটা অনুরোধ করে এসেছি ছাত্রছাত্রী ও শিক্ষকদের কাছে। উনারা গাছের যত্ন তো নিবেনই , যদি গাছটি মরে যায় , অই গাছের জায়গায় যেন আরেকটি গাছ লাগিয়ে দেন। উনারা বলেছেন সেটা করবেন, আমরা বিশ্বাস করি উনারা এবং শিক্ষার্থীরা কথা রাখবেন তার মানে আমাদের ২০১৮ টি গাছই টিকে যাবে সকলের সম্মিলিত প্রচেস্টায়।



শিবপুর ফরেস্ট অফিসার মোঃ মুস্তাফিজুর রহমান আমাদের সর্বোচ্চ সংখ্যক ভিন্ন প্রজাতির গাছের চারা দিয়ে সহযোগিতা করায় আমরা উনার কাছে কৃতজ্ঞ।

গাছ হাতে ছোট্ট শিশু 


সার্বিক সহযোগিতার জন্য নাসির ভাইকে (মোঃ নাসির মিয়া) ধন্যবাদ দিলে আসলে উনাকে ছোট করা হবে। উনি সব কিছু এতো সুন্দর ভাবে manage করেছেন বলেই ১৩তম ও ১৪তম গাছ উৎসবে আমাদের মেম্বাররা অনুপস্থিত থাকা সত্ত্বেও সময়মত সব গুলো স্থানে গাছ নিয়ে যেতে পেরেছি।
মাদ্রাসার প্রিন্সিপাল স্যার ও নাসির ভাই গাছ তুলে দিচ্ছেন


বরাবরের মতোই শিক্ষকদের আন্তরিকতা ও আপ্যায়নে আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ ,বার বার এটাই প্রমাণিত হয় যে আমরা বাংলাদেশীরা অতিথি পরায়ণ জাতি ।

এবারের গাছ উৎসবের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে গাছের গাড়ি ঘিরে স্থানীয়দের উৎসাহ। গাছ নিয়ে স্কুলে স্কুলে যাওয়ার পথে অনেকেই জিজ্ঞেস করছিলো উনাদের কাছে গাছ বিক্রি করা যাবে কিনা, আমরা যখন উনাদের উপহার হিসেবে দিলাম উনাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। এভাবে ২/৩ জায়গায় আমরা প্রায় ১৫০ গাছ উপহার দিয়েছি স্থানীয়দের। আমাদের বিশ্বাস যারা এতো উৎসাহ নিয়ে গাছ নিয়েছেন উনারা নিশ্চয়ই গাছ গুলো যত্ন দিয়ে বড় করে তুলবেন।

গাছের গাড়ি ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ 

গাছ বাছাই করা হচ্ছে
 
গাড়িতে গাছ সাজানো হচ্ছে


গাছের গাড়ি পৌঁছে গেছে মাদরাসা প্রাঙ্গনে, ছাত্রদের উৎসাহ গাড়ি ঘিরে





Thursday, August 29, 2019

Great News for Tree for Mankind


Sheikh Morshed Akhter Rana become our Super Active Member. 

He gifted us 1050 more Trees for our next Tree Festival on 31st August 2019.

It is noted that he gifted us total 1250 Trees. 

Tree for Mankind is grateful to Sheikh Morshed Akhter Rana to become our Super Active Member. 

আপনারা সবাই আমন্ত্রিত ১৪তম গাছ উৎসব উদযাপনে


















২০১৯ সালের দ্বিতীয় গাছ উৎসব উদযাপনে আবারো যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়। গত ২০শে এপ্রিল আমরা এখানেই আমাদের প্রথম গাছ উৎসবের আয়োজন করেছিলাম। তখন আমরা ১৩০০ গাছ উপহার দিয়েছিলাম ৪ টি স্কুলের শিক্ষাথিদের এবং একটি মাদ্রাসায়। মাদ্রাসার প্রিন্সিপাল স্যার তখন আমাদের আরও ৫০০ গাছের চারা দেয়া যায় কিনা বিবেচনা করতে বলেছিলেন। আমরা কথা দিয়েছিলাম অবশ্যই নিয়ে যাবো পরের বার যখন গাছ উৎসব করবো ।

সবচেয়ে খুশির খবর হচ্ছে ২০শে এপ্রিল উপহার দেওয়া ১৩০০ গাছের প্রায় সব গাছই বেচে আছে এবং বড় বড় হয়েছে এই কদিনেই।

এবার আমরা ১৮০০ গাছের চারা উপহার হিসেবে নিয়ে যাচ্ছি। প্রধানত ফলজ , ঔষধি ও বৃক্ষ জাতীয় ফুলের গাছ (কৃষ্ণচূড়া, বকুল, জারুল) দিবো এবারের গাছ উৎসবে। 

৩১শে আগস্ট ২০১৯ Tree for Mankind এর ১৪তম গাছ উৎসবে আপনারা সকলেই আমন্ত্রিত । আসুন সবাই নিজ বয়সের সমান গাছ লাগাই আমাদের নিজ নিজ সুবিধাজনক স্থানে কিংবা আমাদেরকে আপনার গাছ গুলো উপহার হিসেবে দিতে পারেন। আপনার হয়ে আমরা লাগিয়ে দিবো গাছ উৎসবের মাধ্যমে।

আপনি আপনার বয়সের সমান গাছ লাগিয়ে কিংবা উপহার দিয়ে Tree for Mankind এর একজন সদস্য হতে পারেন। অন্তত আপনার একজন বন্ধুকে Tree for Mankind এর কথা জানান।