Planted 39,850 Trees....Mission to plant 1 Lac Trees
Showing posts with label Benefits. Show all posts
Showing posts with label Benefits. Show all posts

Wednesday, June 22, 2022

গাছ থাকতে গাছের উপকারিতা

আমরা কেন গাছ রক্ষা করব? গাছ রক্ষা করব নিজেদের জন্যে। গাছ আমাদের অক্সিজেন জোগায়, এটা সাধারণভাবে সবাই জানি। কিন্তু যেটা খুব বেশি লোক জানে না, সেটা হলো একটি পূর্ণবয়স্ক গাছ এক বছরে যে অক্সিজেন সরবরাহ করে, ওই অক্সিজেন ১০ জন পূর্ণবয়স্ক মানুষের এক বছরের প্রয়োজন মেটায়। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তারকমোহন দাস ১৯৭৯ খ্রিস্টাব্দে একটি গাছের অবদানকে অর্থমূল্যে পরিবর্তন করে দেখান, ৫০ বছর বয়সী একটি গাছের অর্থনৈতিক মূল্য এক লাখ ৮৮ হাজার ডলার। এই গাছ থেকে বছরে ২১ লাখ টাকার অক্সিজেন পায় মানুষ। বছরে প্রাণিসম্পদের জন্য প্রোটিন জোগায় এক লাখ ৪০ হাজার টাকার, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বাড়ায় ২১ লাখ টাকার, পানি পরিশোধন ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ২১ লাখ টাকার এবং বায়ুদূষণ রোধ করে প্রায় ৪২ লাখ টাকার।

গাছকাটা বা বৃক্ষনিধন নিয়ে আমাদের দেশে অনেক কথাবার্তা হয়। কিন্তু কাজ তেমন কিছু হয় না। ঢাকা শহরে উন্নয়নের নামে অহরহ গাছকাটা চলে, কিন্তু গাছ লাগানো হচ্ছে, এমনটা দেখা যায় না। মেট্রোরেল বানিয়ে নাগরিক সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে সড়ক বিভাজিকায় রোপন করা গাছ কেটে পরিষ্কার করে ফেলা হয়েছে। কিন্তু শহরের কোথাও কি চলছে গাছ রোপনের উদ্যোগ? আসলে আমাদের দেশে প্রচুর গাছ তো, তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো গাছ থাকতে গাছের উপকারিতা বুঝতে পারছি না আমরা। হতো সৌদি আরবের মতো মরুভূমির দেশ, তাহলে হয়তো বুঝতাম।

সৌদিরা সেটা বুঝেছে হয়তো। শুধু তেল বেচে যে বেশিদিন ভাত জুটবে না নিয়ত পরিবর্তনশীল বিশ্বপরিস্থিতিতে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই বিকল্প সম্পদ বাড়ানোর তোড় জোড় শুরু করেছে। তাছাড়া বিশ্ব উষ্ণায়নের যুগে অক্সিজেনের সরবরাহ না বাড়লে যে দমবন্ধ হয়ে মারা যেতে হবে, সেটাও রয়েছে তাদের মাথায়। তাই দেশটিতে গাছ কাটার বিরুদ্ধে কঠোর সাজার কথা ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের এক টুইটে বলা হয়, গাছ, গুল্ম বা গাছের ছালবাকল তুলে ফেলা বা পাতা ছেঁড়া, চারাগাছ মাটি থেকে উপড়ে ফেলা এবং গাছের গোড়া থেকে মাটি সরিয়ে নেয়াসহ এ ধরনের কাজকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। অপরাধীকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ৩ কোটি রিয়াল জরিমানা করা হবে। দ্য আরব নিউজে এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই শাস্তিমূলক ব্যবস্থা সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নের একটি পদক্ষেপ। দেশটি আগামী এক দশকের মধ্যে পরিবেশের ভারসাম্যে একটা স্থিতাবস্থা আনতে চায়।

গাছ কাটলে শাস্তির বিধান যে আমাদের দেশেও নেই, তা নয়। ২০১২ খ্রিস্টাব্দে এই বিষয়ক একটি বিল সংসদে পাঠানো হয়েছিল। বিলটিতে প্রস্তাব করা হয়েছিল, সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশের ও পাবলিক প্লেসের গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। তবে সেটার ফল কী হয়েছে, তা কখনোই স্পষ্ট হয়নি। অন্তত এখনো যে হারে গাছকাটা চলে, মনে হয় না তাতে কোনো কাজ হয়েছে। ওই বিলটিতে নানা শর্ত টর্তও ছিল। ওসব শর্তের ফাঁক ফোকরে গাছকাটার অনেক সুযোগও রয়েছে।

এভাবে আইন করে গাছকাটা বন্ধ করা খুব সহজ ব্যাপার নয়। গাছের প্রতি মানুষের মমতা সৃষ্টির কাজটা করতে হবে সবার আগে। দুই একটা কর্মসূচি পালন করে সে মমতা তৈরি করা সম্ভব নয়। এ জন্য চাই নিবিড় সামাজিক আন্দোলন, মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও তা নিশ্চিত করা এবং তার সঙ্গে প্রশাসনিক নজরদারি তো চাই-ই।

মাসুদ আনোয়ার (সাংবাদিক, অনুবাদক এবং কলামনিস্ট)

Sunday, October 29, 2017

বনায়ন


প্রাকৃতিক উপায়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ও তাপমাত্রা কমানোর প্রধান উপায় হলো বনায়ন। আগে কখনও এ বিষয় নিয়ে কেউ মাথা ঘামিয়েছে বলে মনে হয়না। কারণ সবুজ শ্যামলের দেশ বাংলাদেশ। ভয়পুর অক্সিজেন! কিন্তু সারাবিশ্বের বৈশ্বিক পরিবর্তনের পাশাপাশি এবং আমাদের অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে বাংলাদেশের পরিবেশ আজ হুমকির মুখে। আমাদের সবার প্রিয় বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ এলাকা সুন্দরবনও আজ গুমকির মুখে। এখনই সময় সবার এগিয়ে আসার। প্রতিবাদ করার। সমাধানের উপায় খুজে বের করা। তা না হলে আইলা, সিডর, মহাসেন, রানা প্লাজার মত ঘটনা আরো বাড়তেই থাকবে।

এই পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষার জন্য বনায়নের কোন বিকল্প নেই। জঙ্গল কেটে কলকারখানা স্থাপন করে প্রবৃদ্ধি অর্জন করবেন? মহাসেন এসে সব ধ্বংস করে দিয়ে যাবে। তখন আর কোন দিসা খুজে পাওয়া যাবে না। বনায়নের মাধ্যমে সৃষ্ট গাছপালা মানুষের জীবনরক্ষাকারী প্রধান উপাদান অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে পরিবেশকে বিপর্যয়ের হাত হতে রক্ষা করে। পরিবেশ বিজ্ঞানীদের মতে আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে যে, ১ হেক্টর বন দৈনিক ৯০০-৯৫০ কেজি কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং ৬০০-৬৫০ কেজি অক্সিজেন সরবরাহ করে বাতাসে কার্বন -ডাই-অক্সাইডের পনিমাণ সাম্যাবস্থায় রাখে। মাত্র কয়েক হেক্টর বনরাজি স্থানীয়ভাবে ৩-৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস করতে পারে। বনায়নের ফলে কি ধরনের উপকার আমরা পেতে পারি এবং নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা কিভাবে সমাধান হতে পারে তা জেনে নিন।

কার্বন-ডাই-অক্সাইড নিয়ন্ত্রণ: নগর এলাকায় জনসংখ্যা এবং শিল্প কারখানা বৃ্দ্ধির ফলে প্রতিদিন বাতাসে সঞ্চিত হচ্ছে ক্ষতিকর গ্যাস ও বিষাক্ত পদার্থ। বনায়নের মাধ্যমে সৃষ্ট বৃক্ষরাজি বাতাসের এই ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ও বিষাক্ত পদার্থ শোষণ করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করে।

অক্সিজেন সরবরাহ:  বনায়নের মাধ্যমে সৃষ্ট গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড কে অক্সিজেনে রুপান্তরিত করে এবং পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে।

জলবায়ুর তীব্রতা নিয়ন্ত্রণ: শহর এলাকায় কলকারখানা বেশি থাকে এবং প্রচুর রাসায়নিক পদার্থের বাতাসের সাথে মিশ্রণ ঘটে। এরফলে আবহাওয়া গরম হয়ে যায়। প্রচন্ড গরম অথবা শুষ্ক আবহাওয়া নিয়ন্ত্রণে বনায়নের কোন বিকল্প নেই। একটি বড় গাছ দিনে প্রায় ১০০ গ্যালনের মত পানি প্রস্বেদনের মাধ্যমে চারদিকের বাতাসে ছড়িয়ে দেয় এর ফলে সে গাছের চারপাশে তাপের মাত্রা অনেক কমে যায় এবং পরিবেশ বিপর্যয়ের হাত হতে রক্ষা পায়।

ভূমিক্ষয় রোধ: ভূমি ক্ষয় রোধে বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বিভিন্ন দেশের তথ্যের বিশ্লেষণ করলে দেখা যায় যে, প্রতি বর্গমাইলে ফসলী জমি থেকে মাটির ক্ষয় হয় ২২০০ পাউন্ড, ঘাসে ঢাকা জমি থেকে ১৭০০ পাউন্ড আর বনভূমি থেকে ক্ষয় হয় মাত্র ৩৬০ পাউন্ড।

ঝড়-বন্যা থেকে পরিবেশকে নিয়ন্ত্রণ: বায়ুর নিম্নচাপ জনিত কারণে অন্য স্থানের বাতাস যখন প্রচন্ড বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে যায় তখনই ঝড়ের সৃষ্টি হয়। ফলে পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয়। একটি গবেষণায় দেখা গেছে যে একটি ঘন বৃক্ষ ৩০ মাইল বেগের বাতাসকে ৭৫ ভাগ কমাতে সাহায্য করে এবং তার চারপাশে ২০ ভাগ গতি কমাতে পারে তার উচ্চতার ২০ গুণ দুরুত্ব পর্যন্ত। অন্যদিকে বৃষ্টিপাত এবং বন্যা থেকে রক্ষা পাবার জন্য বনায়ন নদ-নদীর উৎসগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়ায় , ভূমিক্ষয় রোধ করে, এবং বন্যার প্রকোপ হতে রক্ষা করে।

গ্রীন হাউস: পরিবেশ বিপর্যয়ের অন্যতম একটি কারণ হচ্ছে গ্রীন হাউস প্রভাব যা বনায়ন গ্রাস পাবার কারণে সৃষ্টি হয়। বনায়নের মাধ্যমে পরিবেশকে গ্রীন হাউসের প্রভাব মুক্ত রাখা যায়।

Tuesday, October 10, 2017

কাঁচা মরিচ লাটসাহেব

একটু সচেতন হলেই কাঁচা মরিচ, বেগুন টমেটো যেসব গাছ টবেও হয়,অন্তত লাটসাহেব হতে পারবেনা খুব সহজে। 



আমরা কি পারিনা আমাদের বারান্দায় কিংবা ছাদে কিংবা উঠানে ৩/৪ টি মরিচ গাছ লাগাতে? একটি ছোট পরিবারের জন্য ৩/৪ টি মরিচ গাছের মরিচই যথেষ্ট । মফঃস্বল শহর তো বটেই, ঢাকা কিংবা অন্যান্য বড় শহরেও এটা করা খুবই সহজ একটি কাজ। যাদের বারান্দায় রোদ আসে তারা একটু ইচ্ছা করলেই এটা করতে পারেন। স্থানীয় নার্সারি থেকে গাছ কিনে কিংবা ঘরেও পাকা মরিচ থেকে বীজ থেকে গাছ রোপণ করা সম্ভব। এতে আপনার বাড়তি খরচ টুকু একটু হলেও কমবে, তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি গাছ থেকে মরিচ কিংবা বেগুন কিংবা টমেটো যখন তুলবেন আনন্দটা টাকা দিয়ে মাপা যাবেনা, তাছাড়া ফ্রেশ ও বিষমুক্ত সবজি খাবেন ,আপনার সন্তান খাবে, এটাও কম কথা নয়। 

ইনডোর প্ল্যান্ট এর ক্ষেত্রেও একই কথা খাটে, ঘরে কিংবা বারান্দায় ২/৩ টি গাছ থাকলে আপনি মানসিক আনন্দ যেমন পারেন তেমনি ঘরেও সৌন্দর্য বাড়ার পাশাপাশি ঘরের বাতাস ও বিশুদ্ধ থাকবে। 
 

Monday, July 31, 2017

How trees make a difference

Planting trees is one of the easiest and most sustainable ways to positively affect the environment. We need trees now more than ever!  Trees are our lifeline to cleaner air and a healthier environment.


Here’s how trees make a difference:
  1. Trees improve air quality by producing oxygen. They also store carbon, offsetting harmful byproducts of fossil-fuel burning.
  2. They moderate the effects of sun and wind, and they clean the air by trapping dust, pollen and other pollutants.
  3. Planted in the right places around buildings, trees can significantly reduce air-conditioning costs. This means less Freon, an inflammable and odorless chemical emitted from air conditioners. It is considered to have damaging effects to the ozone layer.
  4. Trees increase property value.
  5. Trees generate jobs and contribute raw materials for buildings, newspapers, books, etc. They are renewable, biodegradable and recyclable.
  6. They provide shelter and food for wildlife such as birds, squirrels and bugs.
  7. Trees make people feel good. Workers are more productive when they see trees along their commute routes and from their office windows.
  8. Landscapes that include trees help relax us, lower heart rates and reduce stress.

Monday, May 8, 2017

Benefits of Rooftop Gardens

1. Happiness

Rooftop gardens provide contact with nature in places where that has become a bit of a luxury, such as in big crowded cities.
According to a study by the University of Exeter Medical School, having regular contact with nature and green spaces in urban areas can help to keep you mentally healthy and aid with your overall happiness.
In addition, because of the decreased pollution levels and the increase in water and air quality provided by rooftops, demands for health care and stress could be reduced.
Less stress levels also means happier and more productive employees, and therefore easier employee recruitment for companies.


2. Improved air quality

Rooftop gardens contribute to the reduction and filtering of polluted air particles and gases, not only through the plants and the photosynthesis process, but also by deposition in the growing space.
Green roofs may also help reduce the distribution of dust in the air and the production of smog, which leads to decreasing greenhouse emissions in urban areas.
It is important to note, however, that one green roof in a city may not have a huge effect all on its own, but larger numbers of roofs in a city could have a noticeably positive impact.

 

3. Decreased waste

Rooftop gardens could potentially contribute to a decrease in waste, due to helping the materials and technologies used in the building to last longer. This can include the waterproofing membranes used on the roof, and the decreased use of heating, ventilation, and air conditioning systems.

4. Effective use of rainwater

Rain is free water and energy we get from the environment, and rooftop gardens are perfect to make the most of it.
Plants on green roofs use the rain immediately, and sometimes the excess is stored so that it can be used later. In summer, rooftop gardens can retain up to 80% of rainfall while in winter this can be up to 40%. After the water is used it it is returned to the atmosphere through transpiration and evaporation.
Plants in rooftops not only retain rainwater, but also help to moderate its temperature, acting as natural filters for any water that runs off the building. The chances of water run off, however, is also decreased by rooftop gardens, reducing the impact this may have to the city and the possibility of local flooding.

5. Urban Heat Island (UHI) effect control

Probably one of the most impressive and important benefits of rooftop gardens is how they positively affect the Urban Heat Island effect.
The UHI concept is based on the increased temperature levels found in pretty much all urban areas. Because the sun warms up concrete faster than it does plants and trees, and because concrete is more abundant in urban areas, the city becomes a big hot-aired area (heat island) all year round. This makes cities extremely hot in summer, leading to an increased use of air conditioners and other cooling technologies.
This effect decreases with the more green spaces we incorporate in a city. Through the daily evaporation cycle, plants are able to cool down entire cities, reducing the UHI effect. Moreover, the plants themselves will be covering what would have otherwise been a concrete rooftop, one of the main causes of UHI itself.

6. Energy efficiency

Rooftop gardens can also lead to less and more effective use of energy. They provide great insulation, retaining heat in winter and keeping temperatures cool in summer.
This translates into less air conditioning systems being put to work in summer and less heating used in winter, hence the conservation of energy and subsequently money.
In fact, a study published by the National Research Council of Canada concluded that rooftop gardens can actually modify temperature fluctuations, moderate heat flow through the roof, and reduce the energy demand for air conditioning, especially in the hotter seasons of spring and summer.

7. Urban agriculture

With rooftop gardens comes another environmentally friendly and booming initiative – urban agriculture. This involves using green roofs as miniature farms that actually produce fresh food.

8. Less noise

The insulation provided by rooftop gardens not only can be applied to temperatures but also to noise. The combination of soil and plants can help to absorb, reflect, or deflect sound waves, providing the building with excellent noise reduction, particularly for low frequency sounds.
This could be greatly beneficial in decreasing noise pollution in busy cities or areas that are located near airports or underneath flight paths.

9. Wildlife

Other than the different types of bushes, trees, plants, and invertebrates rooftop gardens can harvest, they can also be a perfect habitat for many birds, and act as a stopover for migrating species, allowing two different type of these to come into contact.

source

Thursday, May 4, 2017

রাজধানীর তাপমাত্রা কমাতে গাছের চারা লাগাতে হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীর তাপমাত্রা কমাতে সবাইকে গাছ লাগাতে হবে। এই শহরে যারা আছেন তারা সবাই চেষ্টা করবেন প্রতি বছর অন্তত একটি করে গাছের চারা লাগাতে। সবাই মিলে গাছের চারা লাগালে আগামী পাঁচ বছরে রাজধানী সবুজে ভরে যাবে। গত ১০ এপ্রিল, ২০১৭ ইং আদমজী ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রতিদিনই আমাদের ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় দিয়ে জরিপ করিয়েছিলাম। সেই জরিপে উঠে এসেছিল ঢাকার আশপাশে গাজীপুর, সাভার, টঙ্গীতে যদি ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে তা হলে ঢাকায় হয় ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এতে শিশুদের ফুসফুস নষ্ট হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২৫ শতাংশ শিশুর ফুসফুস নষ্ট হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। আমরা যদি ৮-১০ লাখ গাছ লাগাতে পারি তাহলে তাপমাত্রা কমে যাবে।

এ সময় মেয়র ৫টি উন্নত শহরের পরিসংখ্যান চিত্র তুলে ধরে বলেন, সিঙ্গাপুরের আয়তন ৭১৮ বর্গ কিলোমিটার জনসংখ্যা ১ কোটি ১৯ লাখ। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৭ হাজার লোক। কোরিয়ার রাজধানী সিউলের আয়তন ৬০৫ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১ কোটির মতো, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১৬ হাজার ৫২৮জন। টোকিওর আয়তন ২ হাজার ১৮৮ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ১ কোটি ৩৬ লাখ, প্রতি বর্গ কিলোমিটারে বাসকরে ৬ হাজার ২২৪ জন। বিশ্বের সবচাইতে সুন্দর শহর ক্যানবেরার আয়তন ৮১৪ বর্গ কিলোমিটার জনসংখ্যা ৩ লাখ ৫৬ হাজার, প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৪৩৯ জন। মস্কোর আয়তন ২ হাজার ৫৮৩ বর্গ কিলোমিটার, লোকসংখ্যা ১ কোটি ১৯ লাখ, প্রতি বর্গ কিলোমিটারে ৪ হাজার ৪৪৭ জন বাস করে। আর ডিএনসিসি’র আয়তন মাত্র ৮৩ বর্গ কিলোমিটার, এখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ১ লাখ ২০ হাজার মানুষ। আমাদের ভাগ্য ভাল যে এখনও রাস্তায় হাঁটতে গেলে গায়ে গায়ে লাগে না।


তিনি বলেন, গত বছর উত্তরাতে ৩১ হাজার ৯৫৬টি গাছ লাগিয়েছি। এ বছর ১০ লাখের মতো গাছ লাগানোর চিন্তাভাবনা আছে। এ জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মসজিদে গাছ লাগানো হবে। আমরা ছাদ প্রকল্প হাতে নিয়েছি। এর মধ্যদিয়ে যেখানে যতটুকু জায়গা আছে গাছ লাগানো হবে।

Wednesday, May 3, 2017

How Trees Fight Climate Change at Home


Shade trees planted around your home will help reduce cooling needs while adding beauty to your property


Deciduous trees, planted on the south and west sides, will keep your house cool in the summer and let the sun warm your home in the winter, reducing energy use. (U.S. Department of Energy)



Just three trees, properly placed around a house, can save up to 30% of energy use. (U.S. Forest Service Center for Urban Forest Research)



Trees or shrubs planted to shade air conditioners help cool a building more efficiently, using less electricity. 


A unit operating in the shade uses as much as 10% less electricity than the same one operating in the sun. (U.S. Department of Energy)

Friday, March 3, 2017

Benefits of Trees


1. An average size tree produces enough oxygen in one year to keep a family of four breathing.


2. Three trees planted in the right place around buildings can cut air-conditioning costs up to 50 percent.


3. Trees increase the value of property. Houses surrounded by trees sell for 18-25 percent higher than houses with no trees.




4. Trees generate jobs and contribute raw materials for buildings, newspapers, books and more than 15,000 other forest products. Trees are renewable, biodegradable and recyclable. Wood by-products become such products as vitamins, plastics, vanilla flavoring, photographic film, toothpaste and medicines.


5. By planting 20 million trees, the earth and its people will be provided with 260 million more tons of oxygen. Those same 20 million trees will remove 10 million tons of CO2.


6. Trees provide shelter and food for wildlife such as birds, squirrels, and bugs. Groves of trees provide food and cover for larger mammals, such as raccoons and deer.


7. Trees make people feel good. Workers are more productive when they see trees along their commute routes and from their office windows.


8. Hospital patients who have a view of trees heal faster, use fewer pain medications, and leave the hospital sooner than patients with a view of a brick wall. Patients with a view of trees spend 8 percent fewer days in the hospital.


9. Consumers are willing to spend more money in shopping districts with trees. They are willing to pay more for products purchased in a shopping district with trees. Those same shoppers also say they are willing to stay longer and rate the products and stores as higher quality in a shopping district with the trees.


10. Trees in the landscape relax us, lower heart rates, and reduce stress.





Source: http://blog.phantomforest.com/2013/10/10-facts-about-trees-and-how-trees-help-save-the-environment-2/